০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাস গ্যাস অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক অভিযান, জরিমানা আদায়’’

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৩০৯৫ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার

ঢাকা, ২৬ নভেম্বর (বুধবার) ২০২৫

তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৫ নভেম্বর (মঙ্গলবার) ২০২৫ তারিখে জনাব সুমি রানী দাস,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক বিক্রয় বিভাগ- চন্দ্রা, জোনাল বিক্রয় অফিস-চন্দ্রা আওতাধীন বারেন্ডা, মোল্লা মার্কেট,কাশিমপুর, গাজিপুর মহানগর, গাজীপুর এলাকার ৩টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, ২৫ টি বাড়ির ১৫০ ডাবল চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ ৩/৪ ইঞ্চি ব্যাসের ৫০ ফুট জি আই পাইপ, ৩/৪ ইঞ্চি ব্যাসের ২০০ ফুট প্লাস্টিক কয়েল পাইপ, ৩/৪ ইঞ্চি ব্যাসের ৩০ ফুট প্লাষ্টিক থ্রেড পাইপ ও সম্পুর্ন অবৈধ ৬ টি রেগুলেটর জব্দ/অপসারণ করা হয়েছে। উক্ত অভিযানে অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারনে ০৩ জন অবৈধ গ্যাস ব্যবহারকারী হতে মোট-২,২০,০০০/- জরিমানা তাৎক্ষণিক আদায় করা হয়েছে।

একই দিনে, অবৈধ গ্যাস ব্যবহার প্রতিরোধ ও সিস্টেম লস হ্রাসকল্পে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ -৬ ও মেট্রো ঢাকা রাজস্ব বিভাগ -৬ -এর যৌথ উদ্যোগে পল্লবী বিক্রয় শাখা ও কাফরুল বিক্রয় শাখার আওতাধীন এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, হেভেন ইন্টারন্যাশনাল ডাই প্রসেসিং, নর্থ বেঙ্গল স্ট্রিম/ ওয়াশিং, নিউ ফোর স্টার ওয়াশিং ও জাকি ডাইং এন্ড এক্সেসরিজ নামক প্রতিষ্ঠানের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ইব্রাহীমপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পিছনের রাস্তায় ২” ডায়া বিশিষ্ট বৈধ বিতরণ লাইনে লিকেজ থাকায় বৈধ গ্রাহকগণ অফিসের অনুমোদন ব‍্যতীত নিম্নমানের ফিটিংস দিয়ে নিজস্ব উদ্যোগে উক্ত রাস্তায় বিদ্যমান বৈধ ২” ডায়া বিশিষ্ট বিতরণ লাইনের পাশাপাশি অবৈধভাবে আনুমানিক দৈর্ঘ্য ৪০০ ফুট অন্য একটি ২” ডায়া বিশিষ্ট বিতরণ পাইপলাইন উত্তোলনের জন্য রাইজার টিমের মাধ্যমে মাটি খননের কিছুক্ষণের মধ্যে এলাকার কিছু লোকজন/ মহিলা ও পুরুষ মিলে মাটি গুলো দিয়ে ভরাট করে ঢেকে দেয় এবং লাইন বিচ্ছিন্ন করতে বাধা দেয় যার ফলে অবৈধভাবে স্থাপিত বিতরণ লাইন বিচ্ছিন্ন/অপসারণ করা সম্ভব হয়নি, যা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। উক্ত অভিযানে, বিভিন্ন ব্যাসের ৪৮ ফুট লাইন পাইপ, ২টি রেগুলেটর, ১টি লক উইং কক, ২টি বার্নার ও ১টি বল ভাল্ব অপসারণ/জব্দ করা হয়েছে।

এছাড়া, জনাব সায়মা রাইয়ান, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর জোবিঅ-সোনারগাঁও আওতাধীন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পিরোজপুরের সোনারগাঁও ইকোনোমিক জোনের গেট সংলগ্ন এলাকা এবং ঝাউচর এলাকার ৫টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, ৪টি চুনা কারখানা ও ২০০টি অবৈধ আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময়, বিভিন্ন ব্যাসের ৩৮৪ ফুট লাইন পাইপ, এয়ার মিক্স বার্ণার- ১টি, পাথর ওজন করার মেশিন- ১টি, কারখানার কাজে ব্যবহৃত বেলচা- ৪টি অপসারণ/জব্দ করা হয়েছে। চুনা কারখানাগুলোর স্থাপনা এক্সক্যাভেটর মেশিনের সাহায্যে ভেঙে ফেলা হয়েছে ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে৷
এছাড়াও, তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক বিক্রয় বিভাগ-সাভার, জোবিঅ-আশুলিয়া আওতাধীন ডেবনিয়ার গার্মেন্টস সংলগ্ন, গোরাট, আশুলিয়া, সাভার, ঢাকা, ও ধনাইদ, আশুলিয়া, সাভার, ঢাকা এলাকার ২টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, আনুমানিক ৩ কিলোমিটার বিতরণ লাইনের আনুমানিক ৭০০ টি অবৈধ আবাসিক গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময়, বিভিন্ন ব্যাসের ৬০০ মিটার লাইন পাইপ অপসারণ/জব্দ করা হয়েছে। এতে মাসিক ১৭,৯৮,২৩৬ টাকার গ্যাস চুরি রোধ করা সম্ভব হয়েছে।

অধিকন্তু, তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক বিক্রয় বিভাগ-চন্দ্রা, জোবিঅ -টাঙ্গাইল আওতাধীন নাজিরপাড়া,গন্ধব্যপাড়া গোড়াই, মির্জাপুর, টাঙ্গাইল এলাকার ৪টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, অতিরিক্ত চুলা ব্যবহারের জন্য ০৪ টি রাইজারের ৫ ডাবল অতিরিক্ত চুলা, ০২ টি বহুতল ভবনের সম্পূর্ণ অবৈধ ৩৫ টি ডাবল ও সম্পূর্ণ অবৈধ ২৭ টি আধাপাকা বাড়ির ৯০ টি ডাবল চুলাসহ মোট ১৩০ টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময়, ৩/৪ ইঞ্চি পাইপ ২০০ ফুট লাইন পাইপ অপসারণ/জব্দ করা হয়েছে। এছাড়াও, জোবিঅ-কিশোরগঞ্জ, রাজস্ব উপ শাখা- কিশোরগঞ্জ -এর নিজস্ব ব্যবস্থাপনায় বকেয়ার জন্য ০৭ টি রাইজারের ৮টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে গত ২০ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ৪৩১টি শিল্প, ৫৪৬টি বাণিজ্যিক ও ৭৬,৬৬১টি আবাসিকসহ মোট ৭৭,৬৩৮টি অবৈধ গ্যাস সংযোগ ও ১,৬৬,৬৯৫টি বার্নার বিচ্ছিন্ন সহ উক্ত অভিযানসমূহে ৩১৭ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আরপিএমপি’র অভিযানে ইয়াবা ও হেরোইনসহ গ্রেফতার-২

তিতাস গ্যাস অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক অভিযান, জরিমানা আদায়’’

Update Time : ০৪:৫৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫