১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি: নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস যথাযথভাবে উদযাপন

  • Reporter Name
  • Update Time : ১০:০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ৩০১৭ বার পঠিত হয়েছে

মোঃ সেলিম রেজা, নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া এবং র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সোমবার উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শিত হয়। এরপরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম-এঁর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আনোয়ার হোসেন শামীম ও নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান প্রমুখ। এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুরে মোট্রোঃ ডিবি’র পতিতাবৃত্তি প্রতিরোধ অভিযানে ৪ নারীসহ গ্রেফতার-১৩

দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি: নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস যথাযথভাবে উদযাপন

Update Time : ১০:০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫