০৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নীতিনির্ধারণী মেধা অন্বেষণ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাতীয় নীতি নির্ধারণ প্রতিযোগিতা ২০২৫ এর সফল সমাপনী পর্ব অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ৩০২২ বার পঠিত হয়েছে

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় নীতিনির্ধারণ প্রতিযোগিতা ২০২৫ চূড়ান্ পর্ব অনুষ্ঠিত হয়েছে।

আজ১৩ অক্টোবর সোমবার সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের
আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী এবং বিশেষ অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাঃ লিয়াকত আলী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, তরুণরাই দেশের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাদের চিন্তাশক্তি, গবেষণা ও উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি ভবিষ্যতের নীতিমালা প্রণয়নে কাজে লাগাতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন প্রতিযোগিতায় অংশগ্রহণ তাদের নেতৃত্বগুণ, বিশ্লেষণী দক্ষতা ও বাস্তব সমস্যার সমাধানমূলক চিন্তা তৈরি করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন সংগ্রহ করলেন রংপুরের মৌসুমি

নীতিনির্ধারণী মেধা অন্বেষণ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাতীয় নীতি নির্ধারণ প্রতিযোগিতা ২০২৫ এর সফল সমাপনী পর্ব অনুষ্ঠিত

Update Time : ০৯:৩৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫