০৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংগঠনিক ক্ষমতা নজরকাড়া: অল্প সময়েই জনসমুদ্র গড়তে পারেন সাভারের মো. আব্দুল আজিজ

  • Reporter Name
  • Update Time : ১০:২৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ৩০২৪ বার পঠিত হয়েছে

মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি: সাভারের বিএনপির রাজনীতিতে এমন একজন নেতার নাম এখন তৃণমূল কর্মীদের মুখে মুখে— যিনি অল্প সময়ের ব্যবধানে হাজারো নেতা-কর্মীকে একত্রিত করে যেকোনো সমাবেশকে জনসমুদ্রে রূপ দিতে সক্ষম। অতীতেও তিনি তা প্রমাণ করেছেন, ইনশাআল্লাহ ভবিষ্যতেও করবেন— এমনই বিশ্বাস এখন সাভার বিএনপির প্রতিটি তৃণমূল কর্মীর।

তিনি সাভার পৌর বিএনপির সাবেক সদস্য মো. আব্দুল আজিজ। পরিবারের সবাই জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী এবং বিএনপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় এই নেতা শুধু নিজে নয়, পরিবারের সদস্যদেরও রাজনীতির মাঠে সম্পৃক্ত রেখেছেন। দলের জন্য ত্যাগ, সংগ্রাম ও নির্যাতনকে তিনি কখনও ভয় পাননি।

মো. আব্দুল আজিজ সব সময় কাজ করে যাচ্ছেন ঢাকা-১৯ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু-এর নেতৃত্বে। তিনি বিশ্বাস করেন, দলের ঐক্যই এখন সময়ের দাবি, এবং ডা. সালাউদ্দিন বাবুর নেতৃত্বে সেই ঐক্য আরও সুদৃঢ় হবে।

তিনি বলেন, “ভালো-মন্দ ভুলে গিয়ে আমাদের সকলের উচিত ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পাশে দাঁড়ানো। কারণ তিনি বিএনপির পতাকা বাঁচাতে, গণতন্ত্র রক্ষায় মাঠে ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন। আমরা তৃণমূলের কর্মীরা সব সময় তাঁর পাশে আছি এবং থাকব ইনশাআল্লাহ।”

সর্বশেষ তিনি সাভার পৌরবাসীর প্রতি আহ্বান জানান— আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে। তিনি বলেন, “ধানের শীষে ভোট দিন, স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীককে জয়ী করুন। বিএনপির নেতৃত্বে বাংলাদেশ আবারও ফিরে পাবে গণতন্ত্র, অধিকার ও মানুষের মুক্তি।”

তৃণমূল নেতাকর্মীরা জানান, মো. আব্দুল আজিজের মতো নিবেদিতপ্রাণ ও কর্মীবান্ধব নেতারাই সাভারে বিএনপিকে নতুনভাবে সংগঠিত করছেন। তাঁর মতো নেতাদের হাত ধরেই বিএনপি আবারও রাজপথে শক্ত অবস্থানে ফিরে আসবে— এমন প্রত্যাশা ব্যক্ত করেন স্থানীয় নেতারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রমেক এ চিকিৎসকদের কর্মবিরতি ও সড়ক অবরোধ প্রত্যাহার

সাংগঠনিক ক্ষমতা নজরকাড়া: অল্প সময়েই জনসমুদ্র গড়তে পারেন সাভারের মো. আব্দুল আজিজ

Update Time : ১০:২৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫