০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার: হেফাজত নেতা নিহতের প্রতিবাদে হাটহাজারীর সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক

  • Reporter Name
  • Update Time : ০১:৩২:৫১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ৩০১২ বার পঠিত হয়েছে

মোঃ আতিক উল্লাহ চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় হেফাজতে ইসলামের এক নেতার মৃত্যুর ঘটনায় চট্টগ্রামের হাটহাজারীতে ডাকা চট্টগ্রাম উত্তর জেলার মহা সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) হাটহাজারী উপজেলা প্রশাসনের সাথে বৈঠকের পর বেলা সাড়ে ১১টার দিকে ব্রিফিং করে এ অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

এর আগে সকাল থেকে চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামের নেতৃত্বে মহাসড়ক অবরোধ করে। এ সময় অবরোধের কারণে চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম রাঙামাটি আঞ্চলিক মহাসড়কের সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারীরা।

জানা গেছে, গতকাল মঙ্গলবার হেফাজতের নির্বাহী কমিটির সদস্য মাওলানা সোহেল চৌধুরী রাউজান এলাকা থেকে নিজ মোটরসাইকেল চালিয়ে হাটহাজারী ফেরার পথে একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন ওই হেফাজত নেতা। পরে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর ঘাতক বাসের চালক জানে আলমকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।

নিহত হেফাজত নেতা মাওলানা সোহেল চৌধুরী সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া এলাকার আব্দুল কাদের চৌধুরী বাড়ির আবুল মহসীন চৌধুরীর ছেলে। তবে তিনি দীর্ঘ বছর ধরে পৌরসভার মেডিকেল গেট এলাকায় পরিবার নিয়ে দীর্ঘ বছর ধরে বসবাস করে আসছিলেন।

হেফাজত ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা এমরান সিকদারকে সকাল সাড়ে ১১টায় অবরোধ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ প্রশাসনের সাথে হেফাজত নেতাদের বৈঠকের পর অবরোধ প্রত্যাহারের বিষয়টির সত্যতা স্বীকার করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুরে মোট্রোঃ ডিবি’র পতিতাবৃত্তি প্রতিরোধ অভিযানে ৪ নারীসহ গ্রেফতার-১৩

প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার: হেফাজত নেতা নিহতের প্রতিবাদে হাটহাজারীর সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক

Update Time : ০১:৩২:৫১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫