
সাইয়্যেদ শান্ত- পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা যুবদলের নির্বাচিত সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু।
সনাতন ধর্মালম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা শান্তি, শৃংঙ্খলা ও যথাযথভাবে উদযাপনের লক্ষে শহরের বিভিন্ন মন্দিরগুলো পরিদর্শন করেন যুবদলের নেতাকর্মিরা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক জিয়ার নির্দেশে মঙ্গলবার(৩০ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় পৌর শহরের চৌরঙ্গী মোড় ও চানপাড়া মন্দির পরিদর্শন করেন জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল,সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক মওদুদ আহমেদ,পৌর যুবদলের আহ্বায়ক মইনুল ইসলাম,সদস্য সচিব নুর ইসলাম দিপু,সদর উপজেলা যুবদলের
আহ্বায়ক মনিরুজ্জামান বিদ্যুৎ,সদস্য সচিব বশিরুল ইসলাম বশির,পঞ্চগড় চেম্বার অফ কমার্সের পরিচালক ও যুবনেতা হায়তুন আলম প্রমুখ।


















