
আবুল হোসেন বাবলুঃ
রংপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে রংপুরে বর্ণাঢ্য র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।
রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার ১০ মার্চ সকাল ১০ টায় রংপুর জেলা প্রশাসনের আয়োজনে “জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬” উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বর্ণাঢ্য র্যালি, মহড়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, রংপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মারুফাত হুসাইন।
“দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ” মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানগুলোতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক বাদশা মাসউদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।




















