১১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে RIIT আয়োজিত জব ফেয়ার -২০২৬ অনুষ্ঠিত

  • Update Time : ০৭:৫৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬
  • ৩০১২ বার পঠিত হয়েছে

রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজি ( RIIT ) আয়োজিত “জব ফেয়ার–২০২৬” অনুষ্ঠিত হয়েছে। রংপুরে দক্ষ জনশক্তি গড়ে তোলা ও শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই জব ফেয়ার অনুষ্ঠানের আয়োজনকরা হয়।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারী সকালে রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজি (RIIT) ক্যাম্পাসে জব ফেয়ার অনুষ্ঠানে অতিথি ছিলেন, পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর এর অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) আবু হামেদ জাকারিয়া শহিদ, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ইমদাদুল হোসেন, রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজি (RIIT) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজি (RIIT) এর প্রতিষ্ঠান প্রধান শাকিনুর আলম।

বক্তারা বলেন, বর্তমান সময় কারিগরি ও প্রযুক্তিভিত্তিক শিক্ষার গুরুত্ব দিন দিন বাড়ছে। শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে এ ধরনের জব ফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে শিক্ষার্থীরা সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে। জব ফেয়ারে শিক্ষার্থীরা সরাসরি নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও সাক্ষাৎকারের সুযোগ পায়। এবারে RIIT এ অনুষ্ঠিত জব ফেয়ারে ৩০ জনেরও বেশি শিক্ষার্থী চাকরির সুযোগ পেয়েছে।

এবারের “জব ফেয়ার–২০২৬” এর অর্থায়ন করেছেন, “অ্যাকসেলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (ASSET)” প্রকল্প, যা THE WORLD BANK (IBRD, IDA), WORLD BANK GROUP – এর সহায়তায় পরিচালিত।

অনুষ্ঠিত জব ফেয়ার-২০২৬ এ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পেয়ে RIIT এর শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, কারিগরি ও প্রযুক্তিভিত্তিক শিক্ষার কোন বিকল্প নেই। (RIIT) আয়োজিত “জব ফেয়ারের মাধ্যমে চাকরি পেয়ে আমরা এবং আমাদের অভিভাবকরা খুশি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ধানের শীষের ছায়ায় ঐক্যের দৃঢ় অঙ্গীকার কুমিল্লা-১০ আসনে-মোবাশ্বের ভূইয়া ও গফুর ভূইয়ার এক কাতারে অবস্থান, নেতৃত্বে জাকারিয়া তাহের সুমনের শক্ত বার্তা

রংপুরে RIIT আয়োজিত জব ফেয়ার -২০২৬ অনুষ্ঠিত

Update Time : ০৭:৫৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬