০২:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের গঙ্গাচড়ায় বিপুল পরিমাণ মাদকসহ কাভার্ড ভ্যান জব্দ

  • Reporter Name
  • Update Time : ১০:০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬
  • ৩০৬৭ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

রংপুর জেলার গঙ্গাচড়া থানা পুলিশ ও লালমনিরহাট জেলা ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে।

লালমনিরহাট জেলা ডিবি পুলিশের ওসি সাদ আহমেদ জানান, কাকিনা বাজারে টহলরত ডিবি পুলিশ একটি কাভার্ড ভ্যান থামাতে সংকেত দিলে কাভার্ড ভ্যানটি দ্রুত গতিতে পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় কাভার্ড ভ্যানের পিছু নেয় লালমনিরহাট ডিবি পুলিশের একটি আভিযানিক দল। ডিবি পুলিশ কাকিনা হতে রংপুরগামী সড়কের সিরাজুল মার্কের সামনে বেরিকেট দিলে কাভার্ড ভ্যান বেরিকেট ভেঙে গঙ্গাচড়া মহিপুর ব্রিজের দিকে চলে যায়। আমরা তখন গঙ্গাচড়া থানা পুলিশের সহায়তা নেই।

এ বিষয়ে রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) শরিফ মোহাম্মদ ফারুকুজ্জামান জানান, খবর পেয়ে গঙ্গাচড়া থানা পুলিশ লালমনিরহাট-রংপুর সড়কে বেরিকেট দিলে কাভার্ড ভ্যান চালক লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের সামনে চলন্ত অবস্থায় কাভার্ড ভ্যান থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।

এ সময় কাভার্ড ভ্যানটি একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে থেমে গেলে কোনো বড় ধরনের ক্ষতি ছাড়াই কাভার্ড ভ্যানটি আটক সক্ষম হয় পুলিশ। তবে কাভার্ড ভ্যানের চালক রাতের আঁধারে চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে লোকালয়ে পালিয়ে যাওয়ায় তাকে ধরতে পারেনি থানা পুলিশ।

পরবর্তীতে বেলা ১১ টার দিকে স্থানীয় মানুষজনের সামনে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে অভিনব কৌশলে কার্টুনের ভিতর রক্ষিত ৫৪০ বোতল ফেনসিডিল ১৬৬ বোতল ফেয়ারডিল ও ১৭৯ বোতল ESKuf মোট ৮৮৫ বোতল মাদকসহ কাভার্ড ভ্যানটি জব্দ করে গঙ্গাচড়া থানা পুলিশ ও লালমনিরহাট ডিবির যৌথ আভিযানিক দল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুরে ডিবির অভিযানে প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেফতার

রংপুরের গঙ্গাচড়ায় বিপুল পরিমাণ মাদকসহ কাভার্ড ভ্যান জব্দ

Update Time : ১০:০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬