০১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সৎভাই ও বাবাকে হত্যা মামলায় দুই ঘাতক ছেলে র‌্যাবের হাতে গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৯:৪০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ৩০০৩ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে আলেচিত বাবা ও সৎভাইকে হত্যার ঘটনায় মামলার প্রেক্ষিতে অভিযুক্ত দুই ছেলেকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

মামলার এজাহারের বরাত দিয়ে র‍্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার অন্তর্ভুক্ত উত্তর পলাশবাড়ী টেপাপাড়া গ্রামের শহিদুল হক @ দুলুর প্রথম স্ত্রীর দুই ছেলে হাবিল ও কাবিল এবং দ্বিতীয় স্ত্রীর দুই ছেলে সাদিকুল ইসলাম ও সাকিব ইসলাম। দীর্ঘদিন ধরে জমির মালিকানা নিয়ে দ্বিতীয় স্ত্রীর সন্তান সাদিকুল ও সাকিবদের সঙ্গে দুলু মিয়ার পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন ১২ মে ২০২৬ সকাল সাড়ে ছয়টার দিকে বাড়ির পাশে নিজ খেতের ভুট্টা ছেঁড়াকে কেন্দ্র করে দ্বিতীয় স্ত্রীর ছেলে সাদিকুলের সঙ্গে বাবার ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে সাদিকুল বাড়ি থেকে বল্লম ও ছুরি নিয়ে আসে এবং কথা কাটাকাটির এক পর্যায়ে বাবার বুকে বল্লম দিয়ে আঘাত করলে পিতা দুলু মিয়া ঘটনাস্থলেই মারা যান।

এ সময় সৎভাই কাবিল তার বাবাকে বাঁচাতে গেলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় সাদিকুল। পরে স্থানীয় লোকজন আহত কাবিলকে অটোরিকশায় করে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সকাল সাড়ে সাতটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই নৃশংস হত্যাকাণ্ডের পর নিহত শহিদুল হক দুলুর প্রথম স্ত্রীর ছেলে হাবিবুর রহমান @ হাবিল বাদী হয়ে গত ১৩ মে ২০২৬ দিনাজপুর জেলার চিরিরবন্দর থানায় তার সৎ ভাই ও সৎ মা সহ আরও অজ্ঞাত কয়েকজন সহযোগীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-১৩। ঘটনার পর থেকেই অভিযুক্ত আসামিরা পালিয়ে আত্মগোপনে চলে যায়।

চাঞ্চল্যকর হত্যা মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারে র‍্যাব-১৩ গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর ক্যাম্প ও সদর কোম্পানী র‌্যাব-৭ চট্টগ্রাম ক্যাম্প এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে (২৯ জুন) দুপুর সাড়ে বারোটার দিকে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন আকমল আলী রোডস্থ রেলবিট এলাকার হারুন মিয়ার রিক্সা গ্যারেজে অভিযান চালিয়ে উল্লেখিত মামলার প্রধান আসামি সাদেকুল ইসলাম (৩০) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

অপর একটি অভিযানে আভিযানিক দলটি একই তারিখ রাত সোয়া নয়টার দিকে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন হোটেল ব্লু সোম ইন্টারন্যাশনাল এর সামনে থেকে এজাহারনামীয় ২নং আসামি সাকিব (১৯)কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

র‌্যাব-১৩’র পৃথক অভিযানে ইয়াবা ও চোকো প্লাস সহ মোটরসাইকেল জব্দ গ্রেফতার-২

সৎভাই ও বাবাকে হত্যা মামলায় দুই ঘাতক ছেলে র‌্যাবের হাতে গ্রেফতার

Update Time : ০৯:৪০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬