০৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুরি যাওয়া ২৩ লক্ষ ৭৩ হাজার ৫’শ ১০ টাকা উদ্ধার করলো চান্দগাঁও থানা পুলিশ

  • Reporter Name
  • Update Time : ১২:৪৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৩০২২ বার পঠিত হয়েছে

হাসানুর জামান বাবু,
চট্টগ্রাম প্রতিনিধিঃ

সিএমপির চান্দগাঁও থানা পুলিশের অভিযানে চোরাইকৃত নগদ ২৩ লক্ষ ৭৩ হাজার ৫ শত ১০ টাকা উদ্ধারসহ চোর চক্রের মূলহোতা গ্রেফতার।

গত ২৫ এপ্রিল রাতে অজ্ঞাতনামা একটি চোরচক্র চান্দগাঁও থানাধীন সিএন্ডবি মোড়স্থ ক্লিউইস্টন সিএনজি স্টেশনের অফিস কক্ষের পিছনের জানালার গ্রিল কেটে রুমের ভিতরে প্রবেশ করে স্টিলের আলমিরার লকারে থাকা নগদ ২৬,২৯,৩৫২ (ছাব্বিশ লক্ষ উনত্রিশ হাজার তিনশত বায়ান্ন) টাকা চুরি করে নিয়ে যায়।

এসংক্রান্তে কামরুল ইসলাম (২৫) বাদী হয়ে চান্দগাঁও থানায় লিখিত এজাহার দায়ের করেন। চান্দগাঁও থানার মামলা নং-২৭, তাং-২৬/০৪/ ২০২৬ইং, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু করা হয়।

এরই প্রেক্ষিতে টাকা উদ্ধারসহ চোর চক্রটিকে গ্রেফতারের লক্ষ্যে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ নূর হোসেন মামুনের নেতৃত্বে এসআই মোহাম্মদ আমির হোসেন, এসআই হৃদয় মাহমুদ লিটন, এএসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালায়।

এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে চান্দগাঁও থানার অন্তর্ভুক্ত মৌলভীবাজার এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের মূলহোতাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেফতারকৃত চোর চট্টগ্রাম জেলার চান্দগাঁও থানার অন্তর্ভুক্ত মৌলভী পুকুর পাড় গ্রামের মৃত কামাল হোসেন ও জান্নাতুল ফেরদৌস এর ছেলে ইউনুছ রনি (৩৭)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউনুছ রনি উক্ত ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। পরবর্তীতে তার দেওয়া স্বীকারোক্তি ও দেখানো মতে চান্দগাঁও থানাধীন দক্ষিণ মোহরা কবির টাওয়ারের পিছনে হাড্ডির বাড়ির ওসমানের মায়ের কলোনীর পার্শ্ববর্তী ঝোপঝাড় থেকে ০২টি প্লাস্টিকের বস্তার ভিতরে থাকা নগদ ২৩,৭৩,৫১০/- (তেইশ লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশত দশ) টাকা উদ্ধার করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

র‍্যাব-১৩’র অভিযানে মাদকদ্রব্য ফেয়ারডিলসহ গ্রেফতার-৩

চুরি যাওয়া ২৩ লক্ষ ৭৩ হাজার ৫’শ ১০ টাকা উদ্ধার করলো চান্দগাঁও থানা পুলিশ

Update Time : ১২:৪৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬