০২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের পীরগাছায় জালনোট তৈরীর ছাপাখানায় র‌্যাবের অভিযান গ্রেফতার-১

  • Reporter Name
  • Update Time : ০৬:০৪:১০ অপরাহ্ন, রোববার, ১৮ জানুয়ারি ২০২৬
  • ৩০৬৭ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

রংপুর জেলার পীরগাছায় একটি জালনোট তৈরীর ছাপাখানা থেকে জালনোট তৈরীর সরঞ্জামাদিসহ নোট তৈরীর মূলহোতা গ্রেফতার।

র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে রংপুরের বিভিন্ন হাটবাজারে জাল নোট দিয়ে নিরহ মানুষের সাথে প্রতারণার খবর পেয়ে প্রতারক চক্রটিকে ধরতে মাঠে নামে র‍্যাব। বিভিন্ন হাট-বাজারে জাল নোট ছড়িয়ে পড়ার অভিযোগ থাকলেও এর উৎস শনাক্ত করা যাচ্ছিল না।
এরই ধারাবাহিকতায় তদন্তের একপর্যায়ে সন্ধান মেলে জালনোট তৈরীর ছাপাখানার।

রবিবার ১৮ জানুয়ারী রাত সাড়ে তিনটায় র‌্যাব-১৩ সদর কোম্পানী রংপুর এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে রংপুর জেলার পীরগাছা থানাধীন ৬নং তাম্বুলপুর ইউনিয়নের রহমতেরচর দক্ষিণকানি গ্রামের জালনোট তৈরীর ছাপাখানায় অভিযান চালায়। এ সময় বিভিন্ন মূল্যমানের বিপুল পরিমাণ জালনোট এবং জালনোট তৈরীর সরঞ্জামাদিসহ মূলহোতাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

গ্রেফতারকৃত জালনোটের কারিগর ও মূলহোতা রংপুর জেলার পীরগাছা উপজেলার রহমতেরচর দক্ষিণকানি
গ্রামের শামসুল হকের ছেলে মানিক মিয়া (২৮)।পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আরপিএমপি’র অভিযানে ইয়াবা ও হেরোইনসহ গ্রেফতার-২

রংপুরের পীরগাছায় জালনোট তৈরীর ছাপাখানায় র‌্যাবের অভিযান গ্রেফতার-১

Update Time : ০৬:০৪:১০ অপরাহ্ন, রোববার, ১৮ জানুয়ারি ২০২৬