০২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

র‌্যাব-১৩’র হাতে মূল্যবান কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ গ্রেফতার-১

  • Reporter Name
  • Update Time : ০৭:২২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৩০১৯ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

র‌্যাব-১৩’র অভিযানে মূল্যবান কষ্টি পাথরের ২৯ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি পার্শ্ববর্তী দেশে পাচারের চেষ্টাকালে একজন পাচারকারী চক্রের সদস্য গ্রেফতার।

র‍্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১ এপ্রিল বিকেলে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানাধীন ৮নং দন্ডপাল ইউনিয়নের অন্তর্গত খগেরহাট ধনমন্ডল গ্রামে অভিযান চালায়। এ সময় জনৈক চান মিয়ার বাড়ির সামনে রাস্তার পার্শ্বে অভিযান চালিয়ে ১টি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ একজন পাচারকারী চক্রের সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত পাচারকারী পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার অন্তর্ভুক্ত খগেরহাট (বিনয়পুর) গ্রামের চিন মহন্ত এর ছেলে সুজন মহন্ত (৩৫)।

উদ্ধারকৃত ৩১ ইঞ্চি দৈর্ঘ্য এবং ১৩ ইঞ্চি প্রস্থের বিষ্ণু মূর্তিটির ওজন ২৯ কেজি। যার আনুমানিক বাজার মুল্য
প্রায় ৮৭ লক্ষ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামি উক্ত মূল্যবান কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটি সংরক্ষণ করে পার্শ্ববর্তী দেশে পাচারের জন্য চেষ্টা করছিল।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক ধৃত আসামিকে জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

খোয়া যাওয়া ২৬টি মোবাইল প্রকৃত মালিকদেরকে বুঝিয়ে দিলো রংপুর জেলা পুলিশ

র‌্যাব-১৩’র হাতে মূল্যবান কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ গ্রেফতার-১

Update Time : ০৭:২২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬