০৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রংপুর মহানগর হাজীরহাট থানা পুলিশের নিয়মিত অভিযানে গ্রেফতার-৩

  • Reporter Name
  • Update Time : ০৩:৫০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৩০১৬ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

রংপুর মেট্রোপলিটন হাজীরহাট থানা পুলিশের আওতাধীন এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওয়ারেন্ট তামিল এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযানকালে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও অভিযুক্ত মোট ০৩ জন আসামিকে গ্রেফতার করেছে।

আরপিএমপি’র মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে পরোয়ানা মূলে জিআর নং-৪৩৭/২২ মামলার সাজাপ্রাপ্ত আসামি হাজীরহাট থানার অন্তর্ভুক্ত উত্তর রনচন্ডী হাজীপাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে লিখন মিয়া @ তোকা মিয়া, আদালত কর্তৃক উক্ত মামলায় তার ০৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ডাদেশ রয়েছে। অপরজন একই এলাকার পূর্ব রনচন্ডী গ্রামের মৃত ছফর উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫২) সে জুয়া খেলা সংক্রান্ত প্রসিকিউশন নং-২৬/২৬ মামলার আসামি।

এছাড়াও একই থানাধীন অভিরাম মনোহর গ্রামের তৈয়ব আলীর ছেলে গাঁজা সেবন সংক্রান্ত প্রসিকিউশন নং-২৭/২৬ মামলার আসামি শাহিনুর ইসলাম (৪১)। আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

খোয়া যাওয়া ২৬টি মোবাইল প্রকৃত মালিকদেরকে বুঝিয়ে দিলো রংপুর জেলা পুলিশ

রংপুর মহানগর হাজীরহাট থানা পুলিশের নিয়মিত অভিযানে গ্রেফতার-৩

Update Time : ০৩:৫০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬