১১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাথর বোঝাই ট্রাকে র‍্যাবের তল্লাশি গাঁজা উদ্ধার ট্রাক জব্দ গ্রেফতার-৩

  • Update Time : ০৭:০৬:১৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬
  • ৩০০৯ বার পঠিত হয়েছে
আবুল হোসেন বাবলুঃ

আবুল হোসেন বাবলুঃ

রংপুর জেলা প্রতিনিধি

র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক নির্মূলে র‍্যাব-১৩ নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় শনিবার ৩১ জানুয়ারী রাত পৌঁনে তিনটার দিকে র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর এর একটি আভিযানিক দল কুড়িগ্রাম জেলার চিলমারী থানাধীন ৩নং থানাহাট ইউনিয়নের মাটিকাটা মোড়স্থ রেল ক্রসিং সংলগ্ন জামে মসজিদের সামনে চেকপোষ্ট স্থাপন করে একটি পাথর বোঝাই ট্রাক তল্লাশি করে চালক ও সহকারীর সিটের নিচে থেকে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ১৫.৬ কেজি গাঁজা উদ্ধার সহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করেছে র‍্যাব।

গ্রেফতারকৃতরা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন সন্তোষ গ্রামের কাশেম প্রামানিকের ছেলে ইসমাইল হোসেন (২৫), একই থানাধীন নলুয়া গ্রামের চাদ আলী শেখ এর ছেলে নবীর আলী (৪৫) এবং কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার অন্তর্ভুক্ত অনন্তপুর গ্রামের কয়সার মন্ডলের ছেলে আজিজুল হক (৩৫)।

ধৃত আসামীগণ দেশের বিভিন্ন স্থানে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সু-কৌশলে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ধানের শীষের ছায়ায় ঐক্যের দৃঢ় অঙ্গীকার কুমিল্লা-১০ আসনে-মোবাশ্বের ভূইয়া ও গফুর ভূইয়ার এক কাতারে অবস্থান, নেতৃত্বে জাকারিয়া তাহের সুমনের শক্ত বার্তা

পাথর বোঝাই ট্রাকে র‍্যাবের তল্লাশি গাঁজা উদ্ধার ট্রাক জব্দ গ্রেফতার-৩

Update Time : ০৭:০৬:১৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬