আবুল হোসেন বাবলুঃ
রংপুর জেলা প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর সদর-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী সামসুজ্জামান সামুর গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৬ জানুয়ারী নগরীর ২৩নং ওয়ার্ডের হনুমানতলা, রংপুর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ, জলকর, জুম্মাপাড়া ইউসেপ স্কুল এবং দোলাপাড়া এলাকায় পৃথক পৃথক ভাবে এসব উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ধানের শীষ মার্কার পক্ষে জনসাধারণের উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
উঠান বৈঠকগুলোতে বক্তব্য রাখেন, বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু। তার উপস্থিতিকে কেন্দ্র করে প্রতিটি বৈঠক ও গণসংযোগে বিভিন্ন বয়সী নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।
বৈঠকে উপস্থিত জনতা ধানের শীষ মার্কার প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী সামসুজ্জামান সামুর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, স্পেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকির, জেলা বিএনপির সদস্য ও ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর লিটন পারভেজ, জেলা যুবদলের সহসভাপতি তারেক হাসান সোহাগ,মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন, মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান সুজন, ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলার রহমান, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ রকি, মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় এলাকাবাসী এবং হরিজন সম্প্রদায়ের লোকজন।











