
আবুল হোসেন বাবলুঃ
মাথার হেলমেট হ্যান্ডেলের ঝুলিয়ে রাখবেন না বৈধ কাগজপত্র সাথে রাখবেন ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন না। ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মহানগরীর বিভিন্ন পয়েন্টে চলছে চেকপোস্ট অভিযান।

রংপুর মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নসহ সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিট মঙ্গলবার ৩১ মার্চ সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট স্থাপন করে অভিযান চালায়।

এ সময় ডিসির মোড় এলাকায় মামলা ১৮টি, আটক ৯টি, মেডিকেল মোড়: মামলা ১০টি, আটক ০৪টি, কেন্দ্রীয় বাস টার্মিনাল: মামলা ০৭টি, আটক ০৭টি, সাতমাথা: মামলা ৪টি, আটক নাই, মর্ডান মোড় এলাকায়: মামলা ০৬টি, আটক ০৫টি, রেকার ০৪টি যানবাহন। শাপলা চত্বর:মামলা ১৫টি, আটক ০৩টি।

মঙ্গলবার ৩১ মার্চ আরপিএমপি’র মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত ও জননিরাপত্তা বৃদ্ধিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে, রংপুর মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার লিমন রায়। তিনি বলেন, বেশ কিছুদিন যাবত মহানগরীতে সচেতনতামূলক প্রচার অভিযান চালিয়ে জনসাধারণকে ট্রাফিক আইন মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। অবশ্যই গাড়ির বৈধ কাগজ থাকতে হবে, মোটরসাইকেল চালনা কালীন হেলমেট হ্যান্ডেলে ঝুলিয়ে না রেখে মাথায় হেলমেট থাকতে হবে। ট্রাফিক আইন মেনে চলতে হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




















