আবুল হোসেন বাবলুঃ বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর বিকেলে রংপুর জেলা ডিবি'র এসআই ভূষণ চন্দ্র র্বমণ সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানাধীন ৫নং বালাপাড়া ইউনিয়নের সাহাবাজ মৌজাস্থ রংপুর-কুড়িগ্রাম হাইওয়ে রোড়ে অভিযান চালায়। এ সময় কুড়িগ্রামের দিক থেকে আসা একটি কালো রংয়ের সুজুকি জিক্সার মোটরসাইকেল আরোহীকে থামিয়ে তল্লাশি করে ১টি কালো রংয়ের স্কুল ব্যগের ভিতর রক্ষিত ৬ কেজি গাঁজাসহ মোটরসাইকেলটি জব্দ এবং একজন মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।
রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃত মাদক কারবারি রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানাধীন পূর্ব শালবন এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে রাজু মিয়া (৩৫)। আটককৃত মাদক কারবারিকে জব্দকৃত আলামত সহ কাউনিয়া থানায় হস্তান্তর করেছে ডিবি পুলিশ।