হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ফেনসিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার ভোর ৫টা ৩০ মিনিটে মাধবপুর আর্মি ক্যাম্পের টহল কমান্ডারের নেতৃত্বে শাহজাহানপুর ইউনিয়নের নাজিরপুর পূর্বপাড়া ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ৯৮ বোতল ফেনসিডিল৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে দুই যুবককে আটক করা হয়।

আটককৃতদের পরিচয়

🔸 মোঃ রমজান ফকির (২৬)
পিতা: দুধ মিয়া
গ্রাম: জালুয়াবাদ, থানা: মাধবপুর, জেলা: হবিগঞ্জ

🔸 মোঃ সুজন মিয়া (২০)
পিতা: মোঃ মধু মিয়া
গ্রাম: জালুয়াবাদ, থানা: মাধবপুর, জেলা: হবিগঞ্জ

জব্দকৃত মালামাল

  • ফেনসিডিল (১০০ মি.লি.) – ৯৮ বোতল

  • গাঁজা – ৪০ কেজি

  • মোটরসাইকেল – ১টি

  • অ্যান্ড্রয়েড মোবাইল – ২টি

সেনাবাহিনীর পদক্ষেপ

অভিযানে আটক দুই মাদক ব্যবসায়ীকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।