আবুল হোসেন বাবলুঃ
রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১১১ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারি আটক।
রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিবি পুলিশ জানতে পারে, মিঠাপুকুর থানাধীন শুকুরের হাটে একজন পান দোকানী পান সিগারেটের ব্যবসার আড়ালে
মাদকের কারবার করেন। এমন এক তথ্যের ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি’র) একটি আভিযানিক দল (০২ মে) রাত সাড়ে দশটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে মিঠাপুকুর থানাধীন শুকুরের হাট বাজারের ভেতর ওই পান দোকানের সামনে পৌঁছা মাত্র ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকানদার পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটক করে ডিবি পুলিশ।
পরবর্তীতে আটক অভিযুক্ত পানের দোকানীর স্বীকারোক্তি ও দেখানো মতে তার কাছ থেকে ১১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত মাদক কারবারি রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন চক দুর্গাপুর গ্রামের মৃত শমস উদ্দিন এর ছেলে তৈহিদুল সরকার (৬০)।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তকে মিঠাপুকুর থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়। যার মামলা নাম্বার ০৬, তারিখ- ০৩/০৫/২০২৬, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)। অভিযুক্তকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।