আবুল হোসেন বাবলুঃ
র্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ সদর কোম্পানী রংপুর এবং র্যাব-১ সিপিসি-১ উত্তরা ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল ২৬ এপ্রিল বিকেলে গাজীপুর জেলার বাসন থানাধীন বাইপাস পেয়ারা বাগান চায়না মার্কেট এর সামনে অভিযান চালিয়ে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার জিআর নং ৪৪০/০৪, সেশন-৩৪৬/০৪, প্রসেস নং-৩৭০, তারিখ- ২০/১১/২০২৬ ইং মাদক মামলার ১১ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক একজন আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামি লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার অন্তর্ভুক্ত কিশামত মাদাতী গ্রামের মৃত গোলাপ উদ্দিনের ছেলে হানিফ মিয়া (৪০)। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।