আবুল হোসেন বাবলুঃ

র‍্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাব-১৩ সিপিএসসি রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৬ এপ্রিল রাত আনুমানিক পৌঁনে একটার দিকে রংপুর মহানগরীর তাজহাট থানাধীন পার্কের মোড়স্থ ক্যাফে হাউজ রেস্টুরেন্টের সামনে অভিযান চালায়। এ সময় ৯৬ বোতল ফেয়ারডিল জব্দসহ ০৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

গ্রেফতারকৃতরা লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন উত্তর জাওরানী গ্রামের আজিজুল হকের মেয়ে মর্জিনা বেগম (৩৫), একই গ্রামের কুদ্দুস আলীর মেয়ে আকলিমা বেগম (৫৫) এবং সুরুজ আলীর ছেলে আতিয়ার রহমান।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামত আরপিএমপি তাজহাট থানায় হস্তান্তর করা হয়েছে।