আবুল হোসেন বাবলুঃ
র্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৫ এপ্রিল ভোর সাড়ে ছয়টার দিকে দিনাজপুর জেলার বিরল থানাধীন ৬নং ভান্ডারা ইউপির ভান্ডারা (কালিতলা) গ্রামের আনছার আলীর ছেলে জুয়েল রানা এর বাড়িতে অভিযান চালায়।
এ সময় ধৃত ব্যক্তির জিন্স প্যান্টের পকেট হতে বিভিন্ন মানের সর্বমোট ৫ হাজার ভারতীয় রুপি জব্দসহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
জব্দকৃত ভারতীয় মুদ্রার মধ্যে রয়েছে ৫০০ রুপির নোট-০৯ টি, ২০০ রুপির নোট-০১টি, ১০০ রুপির নোট-০১টি, ৫০ রুপির নোট-০৩টি, ২০ রুপির নোট-০১টি এবং ১০ রুপির নোট-০৩টি সহ মোট ৫ হাজার ভারতীয় রুপি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ ধৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।