আবুল হোসেন বাবলুঃ
র্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে ২২ এপ্রিল রাতে দিনাজপুর রেলওয়ে থানার অন্তর্ভুক্ত সেতাবগঞ্জ রেলওয়ে স্টেশন হতে পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেনের এসি কেবিনে অভিযান চালায় র্যাব।
এ সময় সেতাবগঞ্জ এবং পীরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে একতা এক্সপ্রেস ট্রেনের ‘খ’ বগির ০৪নং এসি কেবিনে যাত্রীর ছদ্মবেশী দুই মাদক কারবারির দেহ তল্লাশি করে নীল রংয়ের এয়ার টাইট পলি ব্যাগের ভিতর রক্ষিত ৩৮৫ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা নাটোর জেলার বাগাতিপাড়া থানাধীন কালিকাপুর গ্রামের মৃত সাজদার মোল্লার ছেলে আসলাম আলী (৪৮) এবং একই গ্রামের আব্দুল কুদ্দুস এর ছেলে হৃদয় ইসলাম রনি (২৭)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামত দিনাজপুর রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।