আবুল হোসেন বাবলুঃ

রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযানে অবৈধভাবে বালু উত্তলন করে বিক্রি ও সরবরাহের অপরাধে
২ টি বালু ভর্তি ২টি মাহেন্দ্রা ট্রাক্টর ট্রলি জব্দসহ ৪ জন গ্রেফতার।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ এপ্রিল বিকেলে রংপুর মহানগর কোতয়ালী থানাধীন ১৪নং ওয়ার্ডের বড়বাড়ী এলাকায় অবৈধভাবে বালু উত্তলন ও বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মহানগর কোতয়ালী থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ২টি ট্রাক ভর্তি বালুর ট্রলি ফেলে পালানোর সময় তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এ সময় বালু ভর্তি মাহেন্দ্রা ট্রাক্টর ট্রলি দুটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা রংপুর মহানগর কোতোয়ালী থানাধীন মনোহরপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে এমরান (৩২), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন আলিকগ্রাম এলাকার আতিয়ার রহমানের ছেলে আসলাম (২৮), রংপুর মহানগর কোতয়ালী থানাধীন মনোহরপুর গ্রামের মজিবর রহমানের ছেলে রাজিব (৩৮) এবং একই গ্রামের শমসের আলীর ছেলে বাবু মিয়া (৩৪)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। যাহা কোতয়ালী থানার মামলা নং-১৬, তারি-১১/০৪/২০২৬ খ্রিঃ, ধারা-বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধনী ২০২৩) এর ১৫(১)।