আবুল হোসেন বাবলুঃ
রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন মাছুয়াপাড়া মোড় এলাকায় বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরের ঘটনায় জড়িত ৪ জনকে আটক করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

রবিবার ১২ এপ্রিল বিকেলে রংপুর মহানগর কোতোয়ালী থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন, মহানগর পুলিশের (সিটিএসবি) অতিরিক্ত দায়িত্ব ডিসি সদর দপ্তর ও প্রশাসন মোঃ হাবিবুর রহমান।
প্রেস ব্রিফিংয়ে তিনি জানা, গত ১০ এপ্রিল রংপুর মহানগরীর ২৪নং ওয়ার্ড মাছুয়াপাড়া মোড় এলাকায় কয়েকটি বাড়িরঘর, টিনের বেড়া ও দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার প্রেক্ষিতে (১২ এপ্রিল) রাত আনুমানিক ২টার দিকে মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছে ডিবি পুলিশ।
আটককৃতরা হলেন, রংপুর মহানগর কোতয়ালী থানাধীন নুরপুর মহল্লার জহুরুল ইসলামের ছেলে শান্ত (২১),
মৃত আরিফ হোসেনের ছেলে আশিক ইসলাম (২১), মৃত আরিফ হোসেনের ছেলে রাতুল ইসলাম (২০) এবং একই মহল্লার মামুনুর রশিদের ছেলে নাঈম ইসলাম নিলয় (২৩)।
এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ সময় তিনি আরও বলেন নগরীর আইন-শৃঙ্খলা রক্ষা এবং যেকোনো ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত থাকবে।