আবুল হোসেন বাবলুঃ

র‍্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩২ বোতল ফেয়ারডিল জব্দসহ ৩ জন নারী মাদককারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব।

রবিবার ৫ এপ্রিল বিকেলে র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেটের আলহাজ্ব আব্দুল কাদির জামে মসজিদের সামনে পাকা সড়কের উপর অভিযান চালিয়ে ফেনসিডিল সমগোত্রীয় মাদকদ্রব্য ১৩২ বোতল ফেয়ারডিল জব্দসহ ৩ জন নারী মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা জয়পুরহাট জেলার আক্কেলপুর থানা আক্কেলপুর গ্রামের মৃত ওয়াহেদ আলীর মেয়ে রুপালী (৪৩), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন সাপমারা গ্রামের মন্টু মিয়ার মেয়ে স্মৃতি আক্তার (২৪) এবং জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন চেঁচড়া গ্রামের লুৎফর প্রামানিক এর মেয়ে মোছাঃ মোমেনা খাতুন (৪৯)।

প্রাথমিকভাবে জানা গেছে,দীর্ঘদিন ধরে ধৃত আসামিগণ লালমনিরহাট জেলাসহ দেশের বিভিন্ন জায়গায় সুকৌশলে এবং অভিনব কায়দায় মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।