আবুল হোসেন বাবলুঃ
রংপুর মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নসহ সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিট সোমবার ৩০ মার্চ বেলা ২টা হতে রাত আটটা পর্যন্ত মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট স্থাপন করে অভিযান চালায়।
এ সময় ডিসির মোড় এলাকায় মোটরসাইকেল মামলা ০৩টি, আটক ০৩টি এবং রেকার ০১টি। মেডিকেল মোড়: মামলা ১১টি, এবং আটক ০৫টি। কেন্দ্রীয় বাস টার্মিনাল: মোটরসাইকেল মামলা ০৮টি এবং আটক ০৫টি। মর্ডান মোড় এলাকায় মামলা ০৬টি এবং আটক ০৫টি। এ নিয়ে মোট মামলা ২৮টি, আটক ১৮টি এবং রেকার ০১টি।
রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত ও জননিরাপত্তা বৃদ্ধিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রংপুর মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার লিমন রায় জানান, বেশ কিছুদিন যাবত মহানগরীর বিভিন্ন পয়েন্টে সচেতনতামূলক অভিযান চালিয়ে সতর্ক ও জনসাধারণকে ট্রাফিক আইন মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। অবশ্যই গাড়ির সাথে বৈধ কাগজপত্র রাখতে হবে, মোটরসাইকেল চালনা কালীন ঝুলিয়ে না রেখে মাথায় হেলমেট থাকতে হবে। ট্রাফিক আইন মেনে চলতে হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।