আবুল হোসেন বাবলুঃ
বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর এবং জেলা প্রশাসন লালমনিরহাটের যৌথ উদ্যোগে লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।
উক্ত অভিযানে লাচ্ছা সেমাই পণ্যের বিএসটিআই’র সিএম লাইসেন্স না থাকায় লালমনিরহাট সদর থানাধীন
শাহজাহান কলোনীস্থ মেসার্স আশা মনি ফুড প্রোডাক্টসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অভিযানকালে লালমনিরহাট সদরে অবস্থিত গোশালা বাজারে বিভিন্ন দোকানে ওজনযন্ত্র ভেরিফিকেশন করা হয়।
অভিযানটি পরিচালনা করেন, জেলা প্রশাসক কার্যালয় লালমনিরহাট এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ কপোত।
প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন অত্রাফিসের ফিল্ড অফিসার (সিএম) খন্দকার মোঃ জামিনুর রহমান এবং
পরিদর্শক (মেট) প্রকৌঃ তাহাজিবুল ইসলাম।