মিনারুল ইসলাম,
চুুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

আজ ০৭ ই মার্চ ২০২৬ ইং শনিবার দামুড়হুদা মানব সেবা সংগঠনের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।দামুড়হুদা মডেল মসজিদ ও সাংস্কৃতি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দামুড়হুদা মানব সেবা রক্তদান সংগঠনটি প্রতিষ্ঠিত হয় ২০১৭ সালে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুর রহিম, বর্তমান সভাপতি হাফেজ মোঃ এনামুল হক সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম ইউপি সভাপতি মোঃ তালহা যুবায়ের ও সেক্রেটারি মোঃ মাহফুজুর রহমান দামুড়হুদা শাখার সভাপতি আকাশ মিয়া ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

তালহা যুবায়ের এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শিপলুর রহমান, মোঃ খালিদ হাসান, মোঃ নাঈমুর রহমার, মোঃ আলমগীর হোসেন, মোঃ মন্জিল আহম্মদ, মোঃ জহিরুল ইসলাম। বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ওয়াহেদুজ্জামান, মোঃ মিলন বিশ্বাস।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন সংগঠনের সদস্য, বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিবৃন্দ, ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিসহ রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ইসলামী স্কলার, সাংবাদিক এবং সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।