আবুল হোসেন বাবলুঃ

রংপুর জেলার পীরগাছা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০ লিটার চোলাই মদসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। শনিবার রাতে উপজেলার পারুল ইউনিয়নের আরাজি চালুনিয়া গুঞ্জর খাঁ গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা থানার এসআই সফিকুল ইসলাম আকন্দ গুঞ্জর খাঁ গ্রামে অভিযান চালায়। অভিযানে অংশ নেন এসআই শাহ আলম সর্দার ও সঙ্গীয় ফোর্স। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে
পালানোর চেষ্টাকালে পুলিশের তালিকায় কুখ্যাত মাদক কারবারি হিসেবে পরিচিত আঙ্গুর মিয়া ও তার সহযোগী বিলাসের কাছ থেকে ৫০ লিটার চোলাই মদ উদ্ধার সহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারিরা রংপুর জেলার পীরগাছা থানাধীন আরাজি চালুনিয়া গুঞ্জুর খাঁ গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে আঙ্গুর মিয়া (৪৫) এবং একই থানাধীন
অনন্তরাম (বড়বাড়ী) গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে বিলাশ হোসেন (৩০)।

পীরগাছা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে থানায় পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।

এঘটনায় পীরগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ একটি নতুন মামলা রুজু করা হয়েছে যার মামলা নম্বর: ০৭, তারিখ:০৭/০৩/২০২৬খ্রি। ধৃত আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিববুল ইসলাম মুন জানান,মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।