রংপুর হাইওয়ে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা এবং ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

বুধবার (২৫ ফেব্রুয়ারী) হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের আয়োজনে রিজিয়ন অফিসে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন, রংপুর হাইওয়ে পুলিশের সম্মানিত পুলিশ সুপার আবু তোরাব মোহাম্মদ শামছুর রহমান, বিপিএম।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (রংপুর হাইওয়ে সার্কেল) মোঃ আতাউর রহমান। এ ছাড়াও সকল থানার অফিসার ইন্চার্জবৃন্দ এবং বিভিন্ন র‍্যাংকের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সম্মানিত সভাপতি উপস্থিত সকলের কল্যাণমূলক প্রস্তাবনা ও মতামত মনোযোগ সহকারে শোনেন এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন।

সভায় মুলতবি মামলাসমূহ দ্রুত নিষ্পত্তিসহ একটি সুশৃঙ্খল, নিরাপদ মহাসড়ক নিশ্চিত করতে সকলের প্রতি আহ্বান জানান।

সভা শেষে জানুয়ারি ২০২৬ মাসের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ রংপুর রিজিয়নের অধীনস্থ গোবিন্দগঞ্জ হাইওয়ে থানাকে পুরস্কৃত করা হয়।