চিলমারী উপজেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহ করেছেন চিলমারী সরকারী ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য চিলমারী উপজেলা যুবদল ও বর্তমান চিলমারী উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য এম. তুহিন আলম মুকুল

সম্প্রতি, নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তুহিন আলম মুকুল জানান, চিলমারীর জনগণ এবং দলের সমর্থন পেলে তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি অবহেলিত চিলমারীর সার্বিক উন্নয়নের স্বার্থে উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে নিজেকে বিলিয়ে দেওয়ার অঙ্গীকারও করেছেন।

ফেসবুক পোস্টে তুহিন আলম মুকুল লিখেছেন:
“চিলমারী উপজেলা বাসী এবং দলের সমর্থন পেলে ইনশাআল্লাহ আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়তে চাই এবং অবহেলিত চিলমারীর উন্নয়নের স্বার্থে উপজেলার সর্বস্তরের জনসাধারণের মাঝে নিজেকে বিলিয়ে দিতে চাই। সকলের দোয়া প্রার্থী।”

২০২৬ সালের সংসদ নির্বাচনের তিনি প্রতিটি ইউনিয়নে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন। ভোটের মাঠে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা এবং বিভিন্ন জনের সুখ-দুঃখ শোনার মাধ্যমে তিনি এলাকার সমস্যা, আশা-প্রত্যাশা এবং উন্নয়নের চাহিদাগুলো গভীরভাবে বুঝেছেন। জনগন তাকে স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দিচ্ছে।

তিনি জনগণের সঙ্গে ব্যক্তিগত কথোপকথনের সময় প্রতিশ্রুতি দিয়েছেন যে, নির্বাচিত হলে এলাকায় সার্বিক উন্নয়নের জন্য কাজ করবেন এবং সাধারণ মানুষের পাশে সবসময় দাঁড়ানোর চেষ্টা করবেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উপজেলা কমিটিতে একের অধিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকায় তুহিন আলম মুকুল স্থানীয় রাজনীতিতে শক্তিশালী প্রার্থী হিসেবে আবির্ভূত হতে পারেন। ইতোমধ্যেই তার ঘোষণাকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে সমর্থন ও আলোচনা শুরু হয়েছে।

উন্নয়ন, স্বচ্ছ নেতৃত্ব এবং জনসম্পৃক্ততার অঙ্গীকার তুলে ধরে তিনি চিলমারী বাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন। আসন্ন নির্বাচনে তার আনুষ্ঠানিক মনোনয়ন এবং স্থানীয় রাজনৈতিক সমীকরণ কিভাবে প্রভাব ফেলবে, তা এখন দেখার বিষয়।