আবুল হোসেন বাবলুঃ

রংপুর-১ (গংগাচড়া) আসনে ধানের শীষের প্রার্থী মোকাররম হোসেন সুজনের সাথে সংশ্লিষ্ট আসনের সঙ্গে সংযুক্ত রংপুর মহানগরী আওতাধীন মেট্রোপলিটন পরশুরাম থানা, হারাগাছ থানা ও হাজিরহাট থানার অন্তর্গত ১নং থেকে ৯নং ওয়ার্ড বিএনপি এবং অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা আজ বুধবার (২১ ডিসেম্বর) বিকেল ৩টায় মহানগরীর শিরিন পার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

রংপুর-১ আসনের ধানের শীষের প্রার্থী মোকাররম হোসেন সুজনের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক রংপুর-১ আসনে নির্বাচনী প্রচারণায় দায়িত্বপ্রাপ্ত রংপুর মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন ও সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন। এছাড়া আরও বক্তব্য রাখেন, ১ থেকে ৯নং ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ।

এ ছাড়াও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, মহানগর কৃষক দলের আহবায়ক শাহ নেওয়াজ লাবু, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক ওয়াহেদ মুরাদ, মহানগর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ইমরান হোসেন, সদস্য সচিব নুর হাসান সুমন, মহানগর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম, যুগ্ম আহবায়ক মেরিন ও রাহাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, মেট্রোপলিটন পরশুরাম থানা, হারাগাছ থানা, হাজিরহাট থানাসহ ১ থেকে ৯নং ওয়ার্ড বিএনপি এবং অংগ ও সহযোগী সংগঠনের সভাপতি/আহবায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিব এবং যুগ্ম আহবায়কবৃন্দ সহ কমিটির সুপার ফাইভ নেতৃবৃন্দ। মতবিনিময় সভা শেষে উক্ত এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করা হয়।