মোঃ শাহজাহান বাশার

ঢাকা, ১০ জানুয়ারি:
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনের আপিল শুনানিতে তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই শুনানিতে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিলেন ডা. তাসনিম জারা। আপিল শুনানির ফলাফলে নির্বাচন কমিশন মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে এবং প্রার্থীকে নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করে।

শুনানির পর সাংবাদিকদের সঙ্গে কথা বলায় ডা. তাসনিম জারা বলেন, “সবার জনসমর্থনে আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে লড়াই করতে পারবো। এখন আমরা পছন্দের মার্কা নিয়ে আবেদন করতে পারবো। আমাদের পছন্দের মার্কা ফুটবল।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আপিল মঞ্জুর হওয়ায় ঢাকা-৯ আসনের নির্বাচনী প্রতিযোগিতা আরও তীব্র ও প্রাণবন্ত হবে। জনগণের সমর্থন নিয়েই ডা. তাসনিম জারা নির্বাচনী মাঠে অংশ নেবেন।