বিভাগীয় অফিস রংপুর এবং জেলা প্রশাসন রংপুর এর যৌথ উদ্যোগে রংপুর মহানগরীতে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।
উক্ত মোবাইল কোর্ট অভিযানে মিষ্টি পণ্যের বিএসটিআই সিএম লাইসেন্স আছে বলে মিথ্যা তথ্য প্রদান করায়
রংপুর মহানগরীর মাহিগঞ্জ এলাকার নিরব মিষ্টান্ন ভাণ্ডারকে ১৫(১)/২৭ ধারা অনুযায়ী যথাক্রমে ১০ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই ও জেলা প্রশাসনের পরিচালিত যৌথ মোবাইল কোর্ট।
অভিযানটি পরিচালনা করেন, রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিনা কবির। এ সময় প্রসিকিউটর হিসেবে ছিলেন,বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম)
মারুফা বেগম এবং পরিদর্শক (মেট) তাদমিরা শারমিন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। 