র্যাব-১৩ সিপিএসসি ক্যাম্প রংপুর ও র্যাব-১ সিপিএসসি ক্যাম্প এর যৌথ অভিযানে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন এলাকা হতে মাদক মামলার ১০ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত এক আসামী এবং রংপুর মহানগরী এলাকা থেকে একাধিক ওয়ারেন্টভুক্ত একজন আসামীসহ মোট দুই জন আসামী গ্রেফতার।
মঙ্গলবার ০৬ জানুয়ারী র্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-১৩ রংপুর সিপিএসসি ক্যাম্প ও র্যাব-১ সিপিএসসি গাজীপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল (০৫ জানুয়ারী) গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন বারইপাড়া এলাকায় অভিযান চালিয়ে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার মামলা নং-২৩, তারিখ ২৭/০৪/২০১৯ ইং মূলে ১০ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী কুড়িগ্রাম জেলার সদর থানাধীন বড়াইবাড়ী গ্রামের জহরুল ইসলামের ছেলে
বাদল (৩২)।
একই তারিখ রাতে র্যাব-১৩ সদর কোম্পানী’র একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে রংপুর মহানগরীর হাজীরহাট থানাধীন সিও বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সিআর নং- ৪৩০/২২, ১৬৩/২৪, ২০/২৪, ১৯৮/২৩,১০৯৮ /২৪ (সাজা) মূলে একাধিক ওয়ারেন্ট ভূক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার অন্তর্ভুক্ত (অডিটরিয়াম মোড়) সিংগীমারী গ্রামের আব্দুল জলিল এর ছেলে আতিকুল @ আরিফ @ সোহেল (৪৫)। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।