মোঃ শাহজাহান বাশার,
কুমিল্লা–০৫ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জননেতা হাজী জসীম উদ্দিন জসীম–এর পক্ষে ব্যাপক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বাকশীমূল ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের আনন্দপুর গ্রাম (ভূইয়া বাড়ী)সহ ছিনাইয়া ও কোদালিয়া জঙ্গলবাড়ি এলাকায় এ গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

গণসংযোগে নেতৃত্ব দেন বাকশীমূল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন। এ সময় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
নেতাকর্মীরা গণসংযোগকালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া–এর সালাম এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর শুভেচ্ছা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন। পাশাপাশি কুমিল্লা–০৫ আসনের জননন্দিত নেতা হাজী জসীম উদ্দিন জসীমের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতার জন্য দোয়া কামনা করা হয়। এ সময় ব্যাপকভাবে প্রচার লিফলেট বিতরণ করা হয়।
গণসংযোগে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন,
“জসীম ভাইয়ের সালাম নিন, ধানের শীষ মার্কায় ভোট দিন—সামনে আসছে শুভ দিন।”
এলাকাবাসী গণসংযোগ কর্মসূচিতে আন্তরিকভাবে সাড়া দেন এবং আগামী দিনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। নেতাকর্মীদের মতে, সাধারণ মানুষের এই উৎসাহ ও অংশগ্রহণ কুমিল্লা–০৫ আসনে ধানের শীষের পক্ষে শক্ত অবস্থান তৈরি করবে।