মোঃ শাহজাহান বাশার
কুমিল্লা-বুড়িচং উপজেলার দক্ষিণ ভারেল্লা ইউনিয়নের সোন্দ্রম এলাকায় এলাকাবাসীর রুহের মাগফিরাত কামনায় এক বিশাল দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর ২০২৫) বাদ যোহর সোন্দ্রম এটিএম মিজানুর রহমান চেয়ারম্যানের ফিশারি মাঠে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
মাহফিলে প্রধান ওয়াজিন হিসেবে উপস্থিত ছিলেন সুবিখ্যাত আলেম ও বর্ণিল বক্তা সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এটিএম মিজানুর রহমান।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বিএনপি নেতা অধ্যক্ষ সালাউদ্দিন আহমেদ,হারুন মেম্বার,থানা বিএনপির নেতা মোঃ বাদল,সোহেল আহমেদ (কফি হাউস),ছাত্রদলের নেতা এনামুল হক সবুজ, সুমন,এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হাজারো মুসল্লি মাহফিলে অংশগ্রহণ করেন।
মাহফিলে আগত মুসল্লিদের জন্য ১০টি গরু ও ২টি মহিষ জবাই করে প্রায় ২৫ হাজার মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়, যা স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে।
প্রধান অতিথি এটিএম মিজানুর রহমান বলেন—“আমার সারাজীবনের রাজনৈতিক কর্মকাণ্ডে এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সময়ে মানুষের উপকারের জন্যই কাজ করেছি। কাউকে কখনো ক্ষতির মধ্যে ফেলিনি। বুড়িচং-ব্রাহ্মণপাড়ার প্রতিটি সমস্যাকে চিহ্নিত করে ভবিষ্যতে এলাকার উন্নয়নেই কাজ করতে চাই।”
তিনি আগত সকলের কাছে দোয়া কামনা করেন এবং জানান, তিনি কুমিল্লা-৫ আসন থেকে সংসদ সদস্য পদে প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেন।
মাহফিলে এলাকার শান্তি, সমৃদ্ধি ও সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।