চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে হাফেজ ও তরুণ বক্তা, এইচ এম একরামুল ইসলামের একক উদ্যোগে গরীব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ই নভেম্বর) সকাল ১০টার সময় উপজেলার কলেজ মোড় এলাকায় “মাহফুজুল দারুল উলুম নুরানী ও হাফিজি মাদ্রাসায়”র মাঠে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। হাফেজ ও তরুণ বক্তা, এইচ এম একরামুল ইসলামের একক উদ্যোগে এবং তাঁর নিজস্ব অর্থায়নে গরীব ও অসহায় মানুষের মাঝে অর্ধ শতাধিক কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উদ্যোক্তা এইচ এম একরামুল ইসলাম, মাহফুজুল দারুল উলুম নুরানী ও হাফিজি মাদ্রাসার মুহ্তামিম হাফেজ সাজ্জাদুর রহমান সাকিব, সহকারী শিক্ষক রাশেদুল ইসলাম রাসেদসহ আরও অনেকে।

শীতের এই আগাম মুহূর্তে কম্বল হাতে পেয়ে শীতার্ত মানুষেরা আনন্দে আত্মহারা হয়ে উদ্যোক্তার জন্য অনেক দোয়া করেন।