মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুর সদর উপজেলার আমঝুপী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আমঝুপী বিএনপির নারী-পুরুষ কর্মী সমাবেশ
অনুষ্ঠিত হয়,সোমবার ১০ নভেম্বর-২০২৫ সন্ধ্যার দিকে আমঝুপী বাজারে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রদত্ত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে ও মেহেরপুর-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী গণ-মানুষের প্রিয়নেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণের হাতকে শক্তিশালী করতে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সদর উপজেলার সাবেক সফল চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ আহাম্মদ বিজন,
মেহেরপুর সদর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও আমঝুপী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমঝুপী ইউনিয়ন জনতার প্রত্যাশিত চেয়ারম্যান জনাব শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর উপজেলা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শিক্ষক সমিতির মেহেরপুর সদর উপজেলা সভাপতি ফয়জুল কবির,আমঝুপী ইউনিয়ন যুবদলের সভাপতি নাজিম উদ্দীন,
আরো উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফজলে রাব্বি-সহ উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদল, কৃষকদল, মৎস্যজীবী দল, তাঁতিদলের ও বিএনপির সকল পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।