২৭ অক্টোবর ২০২৫ইং মাও. রিয়াজুল ইসলাম রুহী, বিশেষ প্রতিনিধি কুড়িগ্রামঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর চলমান যুগপৎ আন্দোলনের চতুর্থ ধাপের কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে নসর উদ্দিন মার্কেট চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাসটার্মিনাল, জজ কোর্ট মোড়, কলেজ মোড় হয়ে শাপলা চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর (Proportional Representation) পদ্ধতিতে করার দাবি জানান। পাশাপাশি তারা কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন—
⃣ জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে।
⃣ নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে।
⃣ সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে।
⃣ গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে।
⃣ ভারতীয় তাবেদার ফ্যাসিস্টদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার করতে হবে এবং বিচার চলাকালে তাদের দলীয় কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শাহজাহান মিয়া।
সভাপতির বক্তব্যে তিনি বলেন,
“দেশে শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য পিআর পদ্ধতির বিকল্প নেই। ২০২৪-পরবর্তী বাংলাদেশ হবে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক দেশ। সেখানে থাকবে না চাঁদাবাজি, লুটতরাজ, হত্যা, গুম ও দুর্নীতি। এসব থেকে মুক্তি পেতে হলে পিআর পদ্ধতির নির্বাচনই একমাত্র সমাধান।”
শেষে দেশের কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

স্থান: শাপলা চত্বর, কুড়িগ্রাম
আয়োজক: ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুড়িগ্রাম জেলা শাখা