আবুল হোসেন বাবলুঃ র্যাবের পৃথক অভিযানে দিনাজপুর জেলার খানসামা থানাধীন এলাকা থেকে কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার সহ ২ পাচারকারী ও লালমনিরহাট জেলার কালীগঞ্জ এলাকা থেকে ১৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার।
র্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে
জানানো হয়, চোরাকারবারীদের বিরুদ্ধে র্যাবের চলমান অভিযানের ধারাবাহিকতায় ১৩ অক্টোবর সোমবার দুপুরে র্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে দিনাজপুর জেলার খানসামা থানার অন্তর্ভুক্ত ভেরবেড়ী আমরত শাহ গ্রামের আব্দুল মাজেদ এর বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে তার বাড়ীর রান্নাঘর হতে ৯.২৫০ কেজি ওজনের ০১টি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধারসহ ২ পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম করতে হয়।
গ্রেফতারকৃতরা দিনাজপুর জেলার
খানসামা থানার অন্তর্ভুক্ত ভেরবেড়ী গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে
আব্দুল মাজেদ (৫০) এবং একই জেলার বীরগঞ্জ থানার অন্তর্ভুক্ত ভোগডোমা গ্রামের মৃত বরকত আলী শেখ এর ছেলে আলী আজম (৬৫)।
তারা পরস্পর যোগসাজসে উক্ত কষ্টিপাথরের মূর্তিটি সংরক্ষণ করে পার্শ্ববর্তী দেশে পাচারের জন্য চেষ্টা করছিলো বলে প্রাথমিকভাবে জানা গেছে।
একই তারিখ রাত আনুমানিক সাড়ে দশটার দিকে র্যাব-১৩ সিপিএসসি রংপুর ক্যাম্পেের পৃথক অপর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন জেলপাড়া গ্রামস্থ কেয়া ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট স্থাপন করে অভিযান চালায়। এ সময় একটি ট্রাক তল্লাশি করে ট্রাকের কেবিনের ভিতর বিশেষ কায়দায় রক্ষিত ১৬ কেজি গাঁজা উদ্ধারসহ ২ জন মাদক কারবারিকে
গ্রেফতার করতে সক্ষম করতে হয়।
মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার অন্তর্ভুক্ত হরবানী নগর গ্রামের বিজেন চন্দ্র বর্মন এর ছেলে শ্রী সুজন চন্দ্র (৩৯) এবং একই থানাধীন সেবক দাস গ্রামের মৃত আব্দুর রশিদ প্রামানিক এর ছেলে লিটন মিয়া (৩৭)। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামীদের জব্দকৃত আলামত সহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
###