মো. রিয়াজুল সোহাগ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সুধারাম মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটে সোনাপুর পুলিশ ফাঁড়ির এসআই (নি.) কাওসারুজ্জামান পিপিএম এর নেতৃত্বে এটিএসআই ফয়সাল করিম, এএসআই (নি.) আলী আজম ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশ জানায়, চর করমুল্লা এলাকার চার রাস্তার মোড় জামাল ট্রেডার্স নামক মুদি দোকানের সামনে সিএনজি গাড়িতে তল্লাশীকালে যাত্রী ছালেহ উদ্দিন (৩৬) ও মো. মামুন (৩২) এর হেফাজত থেকে দুটি কালো রঙের পলিথিনের প্যাকেটে মোড়ানো অবস্থায় মোট ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো—
১। ছালেহ উদ্দিন (৩৬), পিতা-আবলি হোসেন, মাতা-ছালেহা বেগম, সাং-চর করমুল্লা (নুরু পাটোয়ারী বাড়ি),
২। মো. মামুন (৩২), পিতা-মো. হানিফ, মাতা-কতবানু, সাং-চর করমুল্লা (তরকারি বেপারী বাড়ি), উভয়ই সুধারাম থানার এওজবালিয়া ইউনিয়নের বাসিন্দা।
এ সময় তাদের হেফাজত থেকে দুই কেজি ও তিন কেজি ওজনের পৃথক দুই পলিথিন ব্যাগে রাখা গাঁজা উদ্ধার করা হয়।
সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধারের লক্ষ্যে নিয়মিত অভিযান অব্যাহত আছে।