মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার বুড়িচং উপজেলায় বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে নতুন নেতৃত্বের ঘোষণা ও দায়িত্ববন্টনের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। উপজেলা বিএনপির এই পূর্ণাঙ্গ কমিটি স্থানীয় রাজনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল ও সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
নতুন কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন সমাজের বিশিষ্ট ও সক্রিয় ব্যক্তিবর্গ। পূর্ণাঙ্গ কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের মধ্যে আছেন:
এড. আ হ ম তাইফুর আলম – সন্মানিত নির্বাহী সদস্য,এড. শরীফুল ইসলাম – সিনিয়র সহ সভাপতি (মোকাম ইউপি),ডাঃ নজরুল ইসলাম শাহীন – সন্মানিত নির্বাহী সদস্য,এড. ফারুক আহম্মেদ – সহ সভাপতি (বাকশিমুল ইউপি),ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম – সহ সভাপতি,মোঃ কামাল চেয়ারম্যান – সহ সভাপতি,বেলায়েত হোসেন বিল্লাল – সমাজকল্যাণ সম্পাদক,এডভোকেট রায়হান – আইন বিষয়ক সম্পাদক,আবদুল হান্নান – গণ শিক্ষা বিষয়ক সম্পাদক,এডভোকেট এরশাদুল হক এরশাদ-“দপ্তর বিষয়ক সম্পাদক,যুগ্ম সাধারণ সম্পাদক – মোহাম্মদ আসাদুজ্জামান মনির,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – মোঃ শাহরিয়ার হোসেন লিমন,ইসমাইল হোসেন শাহীন – নির্বাহী সদস্য ,নাহিদা সুলতানা (সোহাগ) – নির্বাহী সদস্য ,মোঃ শাহ আলম – নির্বাহী সদস্য ,অধ্যক্ষ মাসুদ আলম – নির্বাহী সদস্য ,কামরুল হাসান মাষ্টার – নির্বাহী সদস্য ,আবু নাসের ভূইয়া – নির্বাহী সদস্য
নতুন কমিটির মাধ্যমে স্থানীয় বিএনপির কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত ও প্রযুক্তিনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষভাবে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের দায়িত্বে থাকা মোঃ শাহরিয়ার হোসেন লিমনের নেতৃত্বে কমিটি ডিজিটাল ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দলের কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
বুড়িচং উপজেলার রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নতুন কমিটি স্থানীয় নেতৃত্বের মধ্যে সমন্বয় বৃদ্ধি করবে, যুব সমাজের মধ্যে রাজনৈতিক অংশগ্রহণকে উজ্জীবিত করবে এবং বিএনপির স্থানীয় কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে।