🎨 কন্ট্রোল প্যানেল

💧 ওয়াটারমার্ক

📰 শিরোনাম

📝 নিউজ বর্ণনা

🎨 লেআউট

👥 ফুটার

সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
দৈনিক সরেজমিন
ভূরুঙ্গামারীতে সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

ভূরুঙ্গামারীতে সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

Admin

হাফেজ মোঃ আরিফুল ইসলাম:
সারের তীব্র সংকট এবং অতিরিক্ত দামের প্রতিবাদে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শতাধিক কৃষক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে পাইকেরছড়া ইউনিয়নের শহীদ মোড় এলাকায় ভূরুঙ্গামারী-সোনাহাট সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ করে দেন তারা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং যাত্রীরা দুর্ভোগে পড়েন।

বিক্ষোভকারী কৃষকরা জানান, চলতি আমন মৌসুমে ইউরিয়া, টিএসপি, এমওপি ও ডিএপি সারের চরম ঘাটতি দেখা দিয়েছে। বাজারে সার পাওয়া গেলেও তা চড়া দামে কিনতে হচ্ছে, যা তাদের সাধ্যের বাইরে। তাদের অভিযোগ, সরকারি গুদামে সার থাকা সত্ত্বেও ডিলারদের অনিয়ম এবং প্রশাসনের দুর্বল নজরদারির কারণে এই সংকট তৈরি হয়েছে। তারা বলেন, “এই সময়ে ধান গাছে সার দেওয়া জরুরি, কিন্তু সার না পাওয়ায় আমাদের ফলন মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।”

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র, কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল হেলাল মাহমুদ ঘটনাস্থলে উপস্থিত হন। তারা কৃষকদের দ্রুত সার সরবরাহের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

কৃষকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি জরুরি ভিত্তিতে সার সরবরাহ নিশ্চিত না করা হয়, তাহলে আমন ধানের ফলন ব্যাপকভাবে কমে যাবে এবং তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।

Commercial Office: Madhya Bagunbari, Tejgaon Industrial Area, Dhaka, Bangladesh. Mobile: +8801719-417006 Email: doiniksarezamin@gmail.com

🖨️ প্রিন্ট করুন