মাও. রিয়াজুল ইসলাম রুহী, বিশেষ প্রতিনিধি কুড়িগ্রামঃ কুড়িগ্রামের নাগেশ্বরী মডেল মসজিদে হল রুমে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী থানা শাখার উদ্যোগে থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে দায়িত্বশীল তারবিয়ত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী (কুড়িগ্রাম-১) জননেতা আলহাজ্ব হারিসুল বারী রনি সাহেব।
তারবিয়ত প্রদান করেন—
মাওলানা মুহাঃ হাফিজুর রহমান, সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখা।
মাওলানা মুহাঃ মোজাম্মেল হক আইমানী, এসিস্ট্যান্ট সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখা।
উক্ত তারবিয়ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মুহাম্মদ আব্দুর রব, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখা।