মাও. রিয়াজুল ইসলাম রুহী, প্রতিনিধিঃ ঢাকার গাবতলী থেকে রংপুর–কুড়িগ্রাম হয়ে চিলমারীর দূরত্ব ৩৬৮ কিলোমিটার। অন্যদিকে গাবতলী থেকে পলাশবাড়ী–গাইবান্ধা হয়ে চিলমারীর দূরত্ব মাত্র ২৯০ কিলোমিটার। অর্থাৎ চিলমারী হরিপুর সেতু চালু হওয়ায় এই নতুন রুটে যাতায়াত করলে প্রায় ৮০ কিলোমিটার পথ কমবে।
ভাড়ার হিসাবে প্রতি কিলোমিটারে ২.১২ টাকা ধরে হিসাব করলে, যাত্রীদের জন্য প্রায় ১৭০ টাকা পর্যন্ত খরচ কমবে। ফলে চিলমারীবাসী এখন থেকে ঢাকায় পৌঁছাতে পারবেন কম দূরত্বে, কম সময়ে এবং কম খরচে।
এখন শুধু চিলমারী–গাইবান্ধা–পলাশবাড়ী হয়ে ঢাকামুখী সরাসরি বাস সার্ভিস চালুর অপেক্ষায় রয়েছে চিলমারীবাসী।