
আবুল হোসেন বাবলুঃ
আরপিএমপি’র মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগরীর তাজহাট সরকারি টেকনিক্যাল ইন্সটিটিউটের সামনে থেকে ১০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে ডিবি।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি ডিবি) সনাতন চক্রবর্তী জানান, মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল রংপুর তাজহাট সরকারি টেকনিক্যাল ইন্সটিটিউটের সামনে অবস্থান নেয়। এক ব্যক্তিকে সন্দেহজনক গতিবিধির কারণে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিবি।
আটককৃত মাদক কারবারি রংপুর মহানগর তাজহাট থানার অন্তর্ভুক্ত মর্ডান মোড় আশরতপুর কোটপাড়া মহল্লার মৃত আফসার আলীর ছেলে জাফর (৪৯)। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। ডিসি ডিবি সনাতন চক্রবর্তী বলেন, মাদক নির্মূলে রংপুর মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।


















