০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

  • Reporter Name
  • Update Time : ০১:১৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ৩০০০ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

র‌্যাবের অভিযানে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় দায়েরকৃত একটি মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত একজন পলাতক আসামি গ্রেফতার।

র‍্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাব-১৩ সিপিএসসি রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ০৩ জুন মধ্য রাতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন ০৫নং চন্দ্রপুর ইউপিস্থ ০৪নং ওয়ার্ডের উত্তর বত্রিশ হাজারী চাপারহাট গ্রামে আসামির বাড়িতে অভিযান চালিয়ে মাদক মামলায় ১০ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামি লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন উত্তর বত্রিশ হাজারী গ্রামের রবিউল ইসলামের ছেলে মাহামুদুল হাসান সাব্বির (২৫)।

তার বিরুদ্ধে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার জিআর নং- ১৩২/ ২১, প্রসেস নং-৪০৯/২১ ও ১৫৫/২৫ (কালীগঞ্জ), ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর ১৪(গ) মূলে ১০(দশ) বছরের সাজাপ্রাপ্ত। মাহামুদুল হাসান সাব্বির দীর্ঘদিন পলাতক ছিলো। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Update Time : ০১:১৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬